Bengali versionFrench versionGerman versionJapanese versionNatherland  versionEnglish version

কমিউনিটি রেডিও তৃণমূল জণগোষ্ঠীর জীবন-জীবিকার মান উন্নয়নে অবদান রাখতে পারবে

সীতাকুণ্ডে রেডিও সাগরগিরির উদ্যোগে বিশ্ব বেতার দিবস পালন

Rally organized by Radio Sagor Giri

Rally organized by Radio Sagor Giri

দুর্যোগকালীন যোগাযোগ ও ঝুঁকি মোকাবেলায় বেতার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সীতাকুণ্ডে রেডিও সাগরগিরির উদ্যোগে গত ১৩ ফেব্রুয়ারী বিশ্ব বেতার দিবস পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। ইপসা’র মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে প্রোগ্রাম অফিসার শাহ সুলতান শামীমের সভাপতিত্বে এবং রেডিও সাগরগিরির ফোকাল পারসন লিটন কুমার চৌধুরীর সঞ্চালনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড মহিলা পরিষদের সভানেত্রী, নারী নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরাইয়া বাকের। অতিথি ছিলেন- সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি মো. হেদায়েত, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী, ইপসার প্রোগ্রাম অফিসার নেওয়াজ মাহমুদ। বক্তারা বলেন, বেতার হচ্ছে এমন একটি ক্ষেত্র, যেখানে জনসাধারনের মধ্যে নানা তর্কবির্তকসহ জনমত নির্বিশেষে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে সবাই অংশগ্রহণ করতে পারে। দুর্যোগকালীন সময়ে বেতার একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এছাড়া দিবসটি উদ্যাপনের মাধ্যমে কমিউনিটি রেডিও তৃণমূল জণগোষ্ঠীর জীবন-জীবিকার মান উন্নয়নে আরো অবদান রাখতে পারবে এবং তৃণমূল জনগোষ্ঠীকে সচেতন করতে সহায়ক হবে। আলোচনা সভার শুরুতেই রেডিও সাগরগিরি শ্রোতাদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

বন ও জীব বৈচিত্র্য রক্ষায় পিপলস ফোরাম গঠিত

বন ও জীব বৈচিত্র্য রক্ষা এবং সংরক্ষণ কল্পে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি পিপলস ফোরাম গঠন করা হয়েছে। উন্নয়ন সংগঠন ইপসা আরন্যক ফাউন্ডেশনের সহযোগিতায় বন ও জীব বৈচিত্র রক্ষা এবং সংরক্ষন প্রকল্পের অধীনে এ কমিটি গঠন করা হয়। ১২ ফেব্রুয়ারি রবিবার মিরসরাইয়ের ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়ইপসা পরিচালিত প্রকল্পের অধীন গঠিত বিভিন্ন বন নির্ভর দলের প্রতিনিধিরা, বন বিভাগের প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম সভায় সভাপতিত্ব করেন । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বারৈয়াঢাল বীট কর্মকর্তা রফিক উদ্দিন। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে বাওয়াছড়া বহুমুখী সেচ প্রকল্পের সভাপতি শাখাওয়াত হোসেনকে সভাপতি, মাস্টার আবদুল মজিদকে সহ সভাপতি, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীকে সাধারণ সস্পাদক, মেম্বার আহছানুল্লাহকে যুগ্ন সম্পাদক, কামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, শেখ শহিদুল ইসলাম লেলিনকে অর্থ সম্পাদক, উজ্জ্বল দে কে তথ্য প্রচার ও পরিবেশ বিষয়ক সম্পাদক, এনামুল হককে দপ্তর সম্পাদক, গোপাল চন্দ্র নাথকে সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট পিপলস ফোরামের কমিটি গঠিত হয়।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সীতাকুণ্ডে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

meetingমঙ্গলবার সীতাকুণ্ডে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র উদ্যোগে দক্ষিন এশিয়ার জন্য একীভুত সমাজভিত্তিক দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য“একীভুত সমাজ ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সীতাকুণ্ড উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যান জনাব আবদুল্লাহ আল্ বাকের ভূঁইয়া। উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা সরকারী কর্মকর্তা, ফেডারেশন অফ ডিপিও প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি। কর্মশালায় দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করনীয় সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনীয় পদÿেপ গ্রহনের প্রশিক্ষণ দেয়া হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: আলমগীর হোসেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র সকল সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকার জন্য আহবান জানান

চেমন আরা তৈয়ব এমপি’র সাথে ওয়ার্ল্ড লার্নিং ইউএসএ টীমের সৌজন্য সাক্ষাৎ

নারীর ক্ষমতায়ন এবং শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। রূপকল্প ২০২১ অর্জনের জন্য দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে বাংলাদেশ অনেকদুর এগিয়ে আসছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ আগামী দশকে বিশ্ব অর্থনীতিতে প্রবেশ করবে এবং বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। রাজনীতি, গণতন্ত্র, গণতন্ত্রের শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিকীকরণ ইত্যাদি বিষয়ের পাশাপাশি নারী উন্নয়ন ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাপক অর্জন বিষয়ে বাংলাদেশের প্রশংসা করেন আমেরিকা সপ্তাহ ২০১২ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে আগত ওয়ার্ল্ড লার্নিং সেন্টার ইউএসএ টীম। গত ১ ফেব্রুয়ারী স্থানীয় একটি হোটেলে চট্টগ্রাম -১৩ ও চট্টগ্রাম -১৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য চেমন আরা তৈয়বের সাথে সৌজন্য সাক্ষাতে ওয়ার্ল্ড লার্নিং ইউএসএ টীম উপরোক্ত মতামত প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দি টেক্সাস স্টেট সিনেট এর ব্যবসা ও বাণিজ্য বিষয়ক কমিটির পলিসি এনালিষ্ট এরিকা একপান, ক্যালির্ফোনিয়া স্টেট সিনেট এর কৃষি বিষয়ক কমিটির প্রিন্সিপাল কনসালটেন্ট জন চান্দলার, লিন্ডার্রস সিটির মেয়র মিস্টার জোসেফ এম কিকিরো জুনিয়ার, ইউএস সেনেটের অফিস স্টাফ এসিসটেন্ট মিস্টার জশ হর্কসাই, টেক্সাস লেজিসলেটিভ বাজেট বোর্ডের সিনিয়ার বাজেট এনালিস্ট জেক মাসন, ওয়াইও হাউজ অব রিপ্রেসেন্টেটেটিভ’র মিস্টার নিল ওয়াগিনির, ওয়ার্ল্ড লার্নিং সেন্টার ওয়াশিংটন ডিসি মিস্টার ভ­াদিনির স্পেন্সার, ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান, পরিচালক (ফিল্ড অপারেশন) মো: মাহাবুবুর রহমান,প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম এবং প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওমর শাহেদ।

বন ও জীব বৈচিত্র্য রক্ষায় পিপলস ফোরাম গঠন কল্পে মিরসরাইয়ে কর্মশালা

Cheque distribution

ইপসার উদ্যোগে বন ও জীব বৈচিত্র রক্ষায় পিপলস ফোরাম গঠন কল্পে এক কর্মশালা গত৩১ জানুয়ারি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা আরন্যক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বন ও জীববৈচিত্র রক্ষা এবং সংরক্ষন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রকল্পের আওতাধীন দশটি বন নির্ভর দলের মধ্যে বিকল্প আয়বর্ধনমূলক কাজের জন্য ১ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন আহমদ চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম, মিরসরাই ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।

সভায় বক্তরা বলেন, একসময় পাহাড়ী বনাঞ্চল প্রচুর প্রাকৃতিক সম্পদ এবং প্রাণীসম্পদে ভরপুর ছিলো। নির্বিচারে বৃক্ষ নিধন, পাহাড়ে আগুন দেওয়া সহ নানা কারণে আজ সেসব সম্পদ প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে। বন বিভাগের কর্মকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় সাধণ করে বনজ সম্পদ রক্ষায় যৌথ উদ্যোগ গ্রহণ করা গেলে বৃক্ষ নিধন রোধ হবে । বনের উপর নির্ভরশীলতা কমিয়ে বন নির্ভর জনগোষ্ঠীকে অন্য পেশার সাথে সম্পৃক্ত করা গেলে বন ও জীব বৈচিত্র্য রক্ষা এবং সংরক্ষনের কাজ তরান্বিত হবে। বন ও জীব বৈচিত্র্য রক্ষায় ইপসার এ উদ্যোগ প্রসংসনীয় বলে বক্তারা মন্তব্য করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী সর্বস্তরের প্রতিনিধিরা পিপলস ফোরম গঠনে তাদের মতামত প্রদান স্বাপেক্ষে সর্ব সম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

চট্টগ্রাম জেলায় এনজিও সমন্বয় সভায় ইপসা-এসিটি কার্যক্রম উপস্থাপিত

গত ১৬ জানুয়ারি ২০১১ সেমাবার তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো: এহছানে এলাহি। সভায় আরো উপস্থিত ছিলেন ম্যাজিষ্ট্রেট জনাব মুকিত উল হাসান, পটিয়া-আনোয়ারা-বোয়ালখালী-বাঁশখালী উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রামে কর্মরত এনজিও সমূহের নির্বাহী পরিচালক ও প্রতিনিধিবৃন্দ। সমন্বয় সভায় আলোচনা শেষে ইপসা-এসিটি কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন ইপসা-এসিটি কার্যক্রমের আওতায় চট্টগ্রামস্থ ট্রানজিট হোমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার আদনান।

বিগত দুই বছরে ইপসা-এসিটি কার্যক্রমের আওতায় শেল্টার হোম ও ট্রানজিট হোম ভিত্তিক কার্যক্রম, মাঠ পর্যায়ের কার্যক্রম, মানব পাচারের শিকার থেকে উদ্ধারকৃত শিশু, নারী ও পুরুষদের বিভিন্ন সেবা প্রদানসহ মানব পাচার কি এবং এর পরিণতি সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়। পরে এসিটি কার্যক্রম সম্পর্কে মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। ইপসার পক্ষে আলোচনায় আরো অংশগ্রহণ করেন ইপসার কার্যক্রম ব্যবস্থাপক জনাব মো: শহীদুল ইসলাম।

আমেরিকা ও বাংলাদেশের একদল ছাত্র-ছাত্রীর ইপসার শান্তনিলয় পরিদর্শন

আমেরিকা ও বাংলাদেশের একদল ছাত্র-ছাত্রী আজ কক্সবাজারস্থ ইপসার আশয়কেন্দ্র শান্তনিলয় পরিদর্শন করেন। জলবায়ু পরিবর্তন এবং দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠপর্যায়ে বাংলাদেশের সক্ষমতা এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমের অংশ হিসাবে আমেরিকা ও বাংলাদেশের ১৯জন ছাত্র-ছাত্রী ২দিন ব্যাপী কঙ্বাজার সদরস্থ চৌফলদন্ডী এলাকার স্থানীয় জনগোষ্ঠীর সাথে মাঠ পর্যায়ে কাজ করে এবং কক্সবাজার জেলার বিভিন্ন প্রশাসনিক ও সিভিল সোসাইটির সাথে মতবিনিময় করেন। পাশপাশি তারা আজ ৬ জানয়ারী কক্সবাজার সদরে অবস্থিত মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত সারভাইবারদের জন্য পরিচালিত শেল্টারহোম শান্তনিলয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মানব পাচার বিরোধী স্বাক্ষরতা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। পরিদর্শনাথীদেরকে মানব পাচার সংক্রান্ত; ইপসার কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন ইপসার প্রোগ্রাম ম্যানাজার মোঃ সিরাজুদ্দীন বেলাল। পরিদর্শনাথী সবাই মানব পাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নারী পুরুষ সম-অংশগ্রহনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব

ইপসা’র উদ্যোগে বাঁশখালীতে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তারা 

event photoক্ষুদ্র নারী-উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে নারীকে আত্ন-নির্ভরশীল হিসেবে গড়ে তুলা যায়। নারীর আয় উপার্জন ও শিক্ষা নারীর মর্যাদাকে আরও বৃদ্ধি করে। জনসংখ্যার এই অর্ধেক অংশকে উন্নয়ন কর্মকান্ডের বাইরে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন কখনও সম্্‌ভব নয়। নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নারী যখন পরিবারে নিয়ন্ত্রিত হয়, নির্যাতনের শিকার হয়, তখন যদি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, সেই শিক্ষারই প্রতিফলন ঘটে সামাজিক ভাবে আমাদের সন্তানদের দ্বারা নারী বা কিশোরীদের যৌন উত্যক্ত করার মাধ্যমে। নারীর আয় উর্পাজন ও আত্ম-নির্ভরশীলতা নারীকে তাঁর অধিকার বিষয়ে সচেতন করে তুলে এবং নির্যাতন বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস জোগায় পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র সহযোগিতায় ইপসা পরিচালিত “দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নালীর ক্ষমতায়ন” প্রকল্পের আওতাধীন “ক্ষুদ্র নারী-উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও তিন মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ”র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন। ইপসা বাঁশখালীর ফিল্ড অফিসার কল্যাণ বড়ুয়া মুক্তার পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গণি চৌধুরী এবং ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বাঁশখালীর ৭ জন ক্ষুদ্র নারী-উদ্যোক্তাকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এখানে উল্লেখ্য যে, ইপসা ২০০৪ সাল থেকে বাঁশখালীতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। গত চার বছর যাবত ইপসা বাঁশখালীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র সহযোগিতায় ২৭৫ জন ক্ষুদ্র নারী-উদ্যোক্তাকে “উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে। এ প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে পর্যায়ক্রমে ৫০ জন ক্ষুদ্র নারী-উদ্যোক্তাকে সেলাই মেশিন বিতরণ করার পরিল্পনা গ্রহন করা হয়েছে।

 

 

খাগড়াছড়ি পৌরসভাকে প্রাতিষ্ঠানিকভাবে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করেছেন মেয়র

খাগড়াছড়ি পৌরসভাকে প্রাতিষ্ঠানিকভাবে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করেছেন মেয়র মো. রফিকুল আলম। গত ৩১ ডিসেম্বর দুপুরে ইয়ং পাওয়ার ইন্ সোশ্যাল অ্যাকশনের (ইপসা) উদ্যোগে পৌর সম্মেলন কক্ষে ধূমপান নিরুৎসাহিতকরণ বিষয়ক কর্মশালায় তিনি এ ঘোষণা দেন। খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর সচিব পারভীন আক্তার খোন্দকার, হেডম্যান ক্ষেত্রমোহন রোয়াজা, ইপসার প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলী শাহীন, সাংবাদিক জসীম মজুমদার, উজ্জীবক ফোরামের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, মো. জসীম উদ্দিন ও নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ১০ মাস আগে মো. রফিকুল আলম, মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি পৌরসভা কার্যালয় ধূমপান মুক্ত করেন।

 

 

Print