প্রকল্পের নাম:
YPSA-Hygiene Sanitation Water (HYASAWA) Program
লক্ষ্য
মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় ইপসা'র কর্মএলাকায় একশত ভাগ স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
উদ্দেশ্য
স্যানিটেশন বিষয় স্বাস্থ্য জনসচেতনতা বৃদ্ধি করা।
এলাকার জনগোষ্ঠীকে স্যানিটেশন কার্যক্রমে সম্পৃক্ত সহ উদ্ভুদ্বকরা।
নিরাপদ পানি ও স্যানিটেশন সুযোগ তৈরি।
এ প্রকল্পে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা।
লক্ষিত জনগোষ্ঠী
মীরসরাই উপজেলার ১টি ইউনিয়ন এর সু্বিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটির সাথে কাজ করছে।
সময়কাল: এ প্রকল্পটি ২০০৪ সাল থেকে পরিচালিত হচ্ছে।
কার্যক্রমসমূহ
স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনে উদ্বুদ্ধ করা। (মাইকিং, র্যালী, পোষ্টার, লিফলেট, ষ্টিকার, ইমাম বুকলেট ইত্যাদি) এবং ভিলেজ স্যানিটেশন সেন্টার স্থাপন।
ব্যক্তিগত ও পারির্পাশ্বিক পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনায়ন। (স্কুল ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং ধমর্ীয় নেতাদের ওরিয়েন্টেশন)
নিরাপদ পানি পান সহ সংসারের সকল কাজে নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত কল্পে আর্সেনিক পরীক্ষা করা এবং আর্সেনিক দূষণ এলাকায় বিকল্প পানির উৎস স্থাপন করা।
স্যানিটেশন সামগ্রী উৎপাদন এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত পায়খানাসহ স্যানিটেশন সামগ্রী বিক্রয়/সরবরাহ।
এলাকার বিভিন্ন শ্রেণীর/পেশার মানুষকে স্যানিটেশন কার্যক্রমে সম্পৃক্ত করা এবং অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে ওর্য়াড ওয়াটসন প্রমোশন কমিটি গঠন।
১০০% স্যানিটেশন কভারেজ জন্য ইউনিয়ন পরিষদের সাথে যৌথভাবে কার্যক্রম গ্রহন করা।




