Bengali versionFrench versionGerman versionJapanese versionNatherland  versionEnglish version

প্রকল্পের নাম

Maternal Child Health & Family Planning Program (MCH&FP)

লক্ষ্য

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার শিশু , মহিলা ও পুরুষের স্বাস্থ্য অবস্থার উন্নয়ন। 

উদ্দেশ্য

দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে মহিলা শিশুদের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং চাহিদা তৈরীর জন্য একক ও যৌথভাবে বিভিন্ন এনজিও ও সরকারের সাথে কাজ করা । 

সময়কাল

১৯৯৫ সালে বিপি এইচ সি/পি এইচ ডি এর আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রোগ্রাম শুরু হয় । ২০০৫ সাল থেকে ইপসার নিজেস্ব ফান্ড ও বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় কাজ করছে। 

দাতা সংস্থা

ইপসার নিজেস্ব ফান্ড ও বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ । 

কর্মসূচী

ক্লিনিক বেইজড ঃ

শিশু জন্ম পূর্ববতর্তী যত্ন যৌন বাহিত রোগ, মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা পদ্ধতি, মানসিক স্বাস্থ্য, সাধারন চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য সরকরি হাসপাতালে প্রেরন। 

মাঠপর্যায়ের কর্মসূচী ঃ

স্যাটেলাইট ক্লিনিক, জন্মনিয়ন্ত্রন উপাদান বিতরন, রোগী ফলোআপ, কমিটি মিটিং, কিশোর-কিশোরী সভা, উঠান বৈঠক, আচরনগত পরিবর্তনের জন্য কাউসিলিং, জাতীয় কর্মসূচী সাপোর্ট এবং অংশগ্রহন করা, সাধারন চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য সরকারী হাসপাতালে প্রেরন। 

জিও-এনজিও সহায়তাঃ জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য সম্পর্কিত দিবস উদযাপন, জাতীয় টিকা দিবস পালন, দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনার জন্য বিশেষ ক্যাম্প গঠন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাসিক সভা, সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচীর সাথে নিয়মিত সমন্বয়। 

Print