Bengali versionFrench versionGerman versionJapanese versionNatherland  versionEnglish version

ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন কার্যক্রম (এমইডিপি) 

Women Empowerment through Decent Employment

লক্ষ্য

দরিদ্র নারীদের মৌলিক অধিকারকে প্রাধান্য দিয়ে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা এবং দারিদ্র দূরীকরণে অবদান রাখা। 

উদ্দেশ্য

১। দারিদ্র দূরীকরণের জন্য গ্রামের দরিদ্র নারী পুরুষদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করা। 
২। সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান ও সংগঠিত করার মাধ্যমে গ্রামের দরিদ্র নারীদের ক্ষমতায়ন করা। 
৩। নারীদের মধ্যে নেতৃত্ব বিকাশের মাধ্যমে লিঙ্গ বৈষম্য হ্রাস করা। 
৪। দরিদ্র শিশুর পরিবারের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করে শিশু শ্রম নির্মূল করা। 

লক্ষিত জনগোষ্ঠী

চট্টগ্রাম জেলার ইপসা গ্রুপের (ইপসার সঞ্চয় ও ঋণ কার্যক্রমের ) আওতাভূক্ত নারী /পুরুষ সদস্যদের মধ্য থেকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবে এমন সম্ভাবনাময় সদস্যা। পাশাপাশি ইপসার সাথে সম্পর্কিত অতিদরিদ্র সদস্য-যাদের নির্বাচিত উদ্যোক্তাদের মাধ্যমে কাজের সংস্থান করা হবে। 

কার্যক্রম

  • ইপসার বিদ্যমান গ্রুপগুলোর মধ্য থেকে ডঊউঊ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে সদস্য বাছাই। 
  • নির্বাচিত সদস্যদের বেইজ লাইন সার্ভে। 
  • প্রকল্প ও প্রকল্পের বাইরের ষ্টাফদের ডঊউঊ প্রকল্পের উপর ওরিয়েন্টেশন প্রদান। 
  • বাংলাদেশের অন্যান্য অঞ্চলে/সংগঠনে ষ্টাডি ভিজিট। 
  • WEDE গ্রুপে বিভিন্ন বিষয়ে যেমন-জেণ্ডার, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পরিবেশ ইত্যাদির উপর সচেতনতা সৃষ্টি। 
  • নির্বাচিত সদস্যদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন প্রদান। 
  • নির্বাচিত সদস্যদের মধ্যে বাছাইকৃত সদস্যদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান । 
  • ব্যবসা পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠা ও নিয়মিত পরামর্শ প্রদান। 
  • প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা। 
  • ঋণদানকারী প্রতিষ্ঠানের সাথে সদস্যদের যোগসূত্র স্থাপন। 
  • ইপসার সঞ্চয় ও ঋণ কর্মসূচি থেকে সদস্যদেরকে ঋণদান। 

Print