কর্মসূচীর নাম:
ডেভেলপমেন্ট ইনিসিয়েটিব ফর ইন্ডিজিনিযাস পিউপল (ডিপ)
দাতা: ইপসা নিজস্ব অর্থায়ন
লক্ষ্য: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মীরশরাই উপজেলায় বসবাসকারী আদিবাসী ব্যক্তিদের জীবণমানের উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করা।
উদ্দেশ্য: আদিবাসী জনগোষ্টির নাগরিক অধিকার ও সরকারী সেবাসমুহ আদায় এর জন্য দক্ষতা বৃদ্ধি করা।
পটভূমি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মীরশরাই উপজেলার বিভিন্ন পাহাড়ে প্রায় ১০০০০ হাজার আদিবাসী জনগোষ্টির বসবাস। তারা সকলে ত্রিপুরা সমপ্রদায়ের বিশ্বাসী। তারা সাধারনত শিক্ষা, স্বাস্থ্য, ভুমি ওআবাসন, নিরাপদ খারাব পানি সহ শ্রম মুজুরীতে বৈষম্যের শিকার হচ্ছে। সরকারী কোন সেবা সাধারনত তাদের নিকট যায় না। সে হিসেবে সাধারনত দারিদ্রতার চরম পর্যায়ে এই আদিবাসী জনগোষ্টি বসবাস। তারা বাশঁ ও বেত দিয়ে পাহাড়ের পাদদেশে তাদের থাকার ঘর তেরী করে। এই সব আদিবাসী জনগোষ্টির জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইপসা ২০০২ সাল থেকে কাজ করে আসছে।
কার্যক্রম
নিয়মিত সচেতনতা সভা
৩টি বিদ্যালয় প্রতিষ্টা
শিক্ষা বিভাগ, স্থানীয় সরকার বিভাগের সাথে মতবিনিময়
সেলফ-হেলপ গ্রুপ গঠন ও ঋণ সহযোগিতা
আদিবাসীদের অধিকার আদায়ে সরকারী বিভিন্ন বিভাগের সাথে মতবিনিময়
রিফ্লেক্ট সার্কেল
আদিবাসী দিবস পালন
নেতৃত্ব উন্নয়ন ও এ্যাডভোকেসী প্রশিক্ষন