Bengali versionFrench versionGerman versionJapanese versionNatherland  versionEnglish version

প্রকল্পের নাম:

Development Initiative for Social Change

লক্ষ্য:

প্রতিবন্ধী মানুষের সংগঠিত অংশগ্রহনের মাধ্যমে অধিকার অর্জন হয়েছে। 

উদ্দেশ্য:

  • প্রতিবন্ধীত্বের ঝুঁকি হ্রাসসহ প্রতিবন্ধী ব্যক্তিদের শারিরীক উন্নতির পাশাপাশি তাদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ ও নাগরিক সুবিধা বৃদ্ধি করা।
  • উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধীসহ দরিদ্র জনগণের অংশগ্রহণবৃদ্ধিসহ স্থানীয় সরকার ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান/বিভাগ সমূহকে আরো দায়িত্বশীল করা। ষপ্রতিবন্ধীসহ দরিদ্র নারীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি।
  • ইউপি নারী সদস্যরা সংগঠিত হয়েছে এবং নিজেদের অধিকার বিষয়ে সচেতনতার পাশাপাশি প্রতিবন্ধী ও দরিদ্র নারীদের অধিকার আদায়ে কাজ করবে।

কর্মএলাকার প্রতিবন্ধী, স্পন্সরশিশুসহ দরিদ্র শিশুরা শিক্ষার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষার সাথে সম্পৃক্ত বিভাগসমূহের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি। 

কর্মএলাকা ঃ সীতাকুণ্ড উপজেলা(১-৮ নং ইউনিয়ন)। 

সম্পৃক্ত জনগোষ্ঠী ঃ সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী, নারী, শিশু, কিশোর কিশোরী। 

প্রধান প্রধান কার্যক্রম: 

১.প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার: 
ঁঅব্যাহত শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান, বুদ্ধি / দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী শিশু/শিক্ষার্থীদের ভর্তির জন্য সহযোগিতা, শিক্ষকদের ওরিয়েন্টেশন ইত্যাদি। 

২.প্রতিবন্ধী নারীর অধিকার: 
ঁ আয়বৃদ্ধি মূলক কাজে সম্পৃক্ত করণে উদ্যোগ গ্রহণ (প্রশিক্ষণ ও ঋণ সুবিধা),প্রশিক্ষন প্রদান ইত্যাদি। 

৩.চলাচল ও প্রবেশগম্যতার অধিকার: 
ঁদরিদ্র প্রতিবন্ধীদের সহায়ক উপকরণে সহযোগিতা, মবিলিটি এণ্ড ইণ্ডিপেণ্ডেন্ট লিভিং প্রশিক্ষণ, ৩ যানবাহনে প্রতিবন্ধীদের সহজ চলাচল ও সীট বরাদ্ধে স্থানীয় পর্যায়ে বাস/টেম্পু/ম্যাক্সি চালক ও মালিক সমিতি'র সাথে মতবিনিময় ইত্যাদি। 

৪. কাজের অধিকার (কর্ম সংস্থান): 
ঁপ্রতিবন্ধীদের জন্য সরকারী/বেসরকারী বিভিন্ন বিভাগ বা প্রতিষ্টান থেকে প্রশিক্ষনের সুযোগ সৃষ্টি করা: (ঊজঈচঐ, উপজেলা পর্যায়, স্থানীয় রিসোর্স এর মাধ্যমে) এবং প্রশিক্ষণ শেষে ঋণদানকারী প্রতিষ্টান (সমাজসেবা অফিস,ব্যাংক,এনজিও) এর সাথে সম্পৃক্ত করা। প্রতিবন্ধী যুবদের ইপসা ইয়ুথ মাল্টিমিডিয়া সেন্টার এর সহযোগিতায় কম্পিউটার প্রশিক্ষণ ও কর্ম সংস্থানের উদ্যোগ গ্রহণ। 

৫.স্বাস্থ্য সেবার অধিকার: 
ঁমাঠ পর্যায়ে ও সেন্টারে প্রতিবন্ধীদের চৎরসধৎু জবযধনরষরঃধঃরড়হ ঞযবৎধঢ়ু (চজঞ) সেবা প্রদান, প্রতিবন্ধী ও স্পন্সর শিশু , তাদের পরিবার এবং দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য স্যাটেলাইট ক্লিনিক আয়োজন, প্রতিবন্ধী ও দরিদ্র ব্যক্তিদের অপারেশন (ঠোঁট কাটা, মুগুর পা, গ্যাংরীন) এর জন্য আর্থিক সহায়তা করা ইত্যাদি। 

৬.সংগঠিত হওয়া ও স্বাধীনতার অধিকার: 
ঁপ্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে তাদের নিজস্ব সংগঠন গড়ে তোলা , প্রশিক্ষণের আয়োজন, বিভিন্ন দিবস পালন, রিফ্লেক্ট সার্কেল কার্যক্রম পরিচালনা। জনকেন্দ্র (লোককেন্দ্র) পরিচালনা,প্রতিবন্ধী যুবদের নিয়ে ইয়ু্যথ ক্যাম্প আয়োজন ইত্যাদি। 

৭.স্থানীয় ক্ষমতা কাঠামোতে (ইউপি) অংশগ্রহণ ও সরকারী সেবা প্রাপ্তির অধিকার: 
ঁইউপি'র উন্মুক্ত বাজেট ঘোষনা,পাবলিক হিয়ারিং, সরকারী বিভিন্ন বিভাগের মতবিনিময় ইত্যাদি। 

৮.শিশু অধিকার: 
ঁশিশু মেলা পরিচালনা ও শিশুদের শিক্ষা,খেলাধূলাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ। 

৯.খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার: 
ঁপ্রতিবন্ধীদের জন্য উপজেলা,জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন ও অংশগ্রহণ। 

১০. আদিবাসী প্রতিবন্ধী মানুষের অধিকার: 
ঁ আদিবাসী প্রতিবন্ধীদের নিয়ে রিফ্লেক্ট সার্কেল পরিচালনা ও অন্যান্য তার্যক্রম। 

১১.দূর্যোগ থেকে সুরক্ষা: 
ঁপ্রতিবন্ধী ব্যক্তিদের দূর্যোগ থেকে সুরক্ষার জন্য স্বেচ্ছাসেবক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ওরিয়েন্টেশন প্রদান।

Print