Micro Health Insurance for poor rural women in Bangladesh
লক্ষ্য
স্বাস্থ্য ক্ষুদ্র বীমার আওতায় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে কর্মএলাকার দরিদ্র নারী ও তাদের পরিবারের সদস্যদের শারীরিক সক্ষমতা ও আর্থিক সমৃদ্ধি আনয়ন।
উদ্দেশ্য
দরিদ্র নারী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ক্ষুদ্র বীমার আওতায় এনে স্বাস্থ্যসেবা প্রদান করা।
ডেলিভারী সেন্টারের মাধ্যমে সেবা প্রদান করে ঝুঁকি পূর্ণ প্রসব হ্রাস।
স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি।
জন্মনিয়ন্ত্রনে জন্য সচেতনতা তৈরি।
প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান।
দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টির হার কমানো।
কর্মএলাকা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়তলী এবং কাটগড় এলাকা, সীতাকুন্ড, কুমিরা, মিরসরাই, সাহেরখালী, মুহুরী ও রাঙ্গামাটির কাউখালী উপজেলা ।
লক্ষিত জনগোষ্ঠী ঃ ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতাভুক্ত কর্মএলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী।
কার্যক্রমসমূহ
স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান।
স্থায়ী ক্লিনিকের মাধ্যমে স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান।
স্বল্প মূল্যে প্যাথলজিক্যাল সেবা প্রদান।
স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিষয়ভিত্তিক কাউন্সিলিং।
সেবা গ্রহণকারীদের স্বাস্থ্য ক্ষুদ্র বীমা কার্ডের আওতায় আনা।






