অংশগ্রহণমূলক সঞ্চয় ও ঋণ কর্মসূচি (পিএসসিপি)
Participatory Savings and Credit Programলক্ষ্য
বাংলাদেশের স্বল্প সুবিধাভোগী গ্রামীন ও শহরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী (ভূমিহীন, ক্ষেতমজুর, দিনমজুর, ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, দুঃস্থ নারী, ক্ষুদ্র ব্যবসায়ী, আদিবাসী সমপ্রদায়, বস্তিবাসি, সক্ষম প্রতিবন্ধী) এর আর্থ সামাজিক উন্নয়নে লক্ষিত জনগোষ্ঠীর কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে জন সংগঠন অথর্াৎ গ্রুপ গড়ে তোলা এবং নিজস্ব পুঁজি সৃষ্টি করা-সমাজ উন্নয়ন সংগঠন ইপসা'র "অংশগ্রহণমূলক সঞ্চয় ও ঋণ কর্মসূচি" কার্যক্রমের প্রধান লক্ষ্য।
উদ্দেশ্য
ক) সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া।
খ) সঞ্চয়ের মাধ্যমে নিজস্ব পুঁজি সৃষ্টি করা।
গ) বর্ধিত আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থিক সংগতি রেখে
জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উৎপাদনমূলক
ও আয় বৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ করা ।
ঘ) মহাজনী পুঁজির বিকল্প হিসাবে নিজস্ব পুঁজি গঠন।
ঙ) সদস্যদের আত্ম বিশ্বাস ও নিজেদের উন্নয়নে স্পৃহা সৃষ্টি করা ।
চ) সকল উন্নয়ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ও ইতিবাচক ভূমিকা রাখা।
লক্ষিত জনগোষ্ঠী
ভূমিহীন, ক্ষেতমজুর, দিনমজুর, ক্ষুদ্র ও প্রান্তিক চাষী,দুস্থ নারী, ক্ষুদ্র ব্যবসায়ী, আদিবাসী সমপ্রদায়, বস্তিবাসী, সক্ষম প্রতিবন্ধী, জেলে সমপ্রদায়, কামার, কুমার।
কার্যক্রম:
দল গঠন
সচেতনতা তৈরি
সঞ্চয় গঠন
ঋনের প্রয়োজনীয়তা নিরূপন।
ঋণ প্রদান
ঋণ এবং আয়বর্ধক কর্মসূচী ফলোআপ করা।
উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ
সরকার-এনজিও নেটওর্য়াকিং তৈরি।
দক্ষতা উন্নয়ন।
